বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম বা কারেন্ট বিল দেওয়ার নিয়ম জানুন
বর্তমানে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দেওয়ার ঝামেলা প্রায় শেষ। এখন ঘরে বসেই মাত্র ১–২ মিনিটে মোবাইল দিয়ে বিল পরিশোধ করা যায়। আজকে দেখবেন বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ।
আপনি যদি এখনো নিশ্চিত না হন কীভাবে বিকাশ দিয়ে নিরাপদ ও সহজভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তাহলে এই লেখাটি আপনার জন্যই। ধাপে ধাপে দেখানো হবে কীভাবে একদম ভুল ছাড়াই বিকাশ অ্যাপ ব্যবহার করে কারেন্ট বিল দেওয়া যায়, কোন অপশন চাপতে হবে, চার্জ কত লাগে এবং কোথায় ভুল হলে কী করবেন সবকিছু পরিষ্কারভাবে জানুন এই গাইডে। তাহলে দেখি চলুন বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ।
সূচিপত্র:কয়টি ধাপ থাকবে সূচিপত্র থেকে দেখে নিতে পারেন ।
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম বিকাশ অ্যাপ ছাড়া
বিকাশ এর মাধ্যমে বিকাশ অ্যাপ ছাড়াও, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার না করেই খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। এজন্য মোবাইল ফোন থেকে *247# ডায়াল করে USSD মেনুতে প্রবেশ করতে হবে, এরপর “Pay Bill” অপশন নির্বাচন করে “Electricity” বেছে নিয়ে সংশ্লিষ্ট বিলারের নাম, গ্রাহক নম্বর বা মিটার নম্বর প্রদান করতে হবে। বিলের পরিমাণ যাচাই করে নিজের বিকাশ পিন প্রবেশ করালেই পেমেন্ট সম্পন্ন হবে এবং সঙ্গে সঙ্গে একটি নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে। এছাড়াও, নিকটস্থ বিকাশ এজেন্ট বা মার্চেন্ট পয়েন্টে গিয়েও গ্রাহক নম্বর দিয়ে সরাসরি বিল পরিশোধ করা সম্ভব। তবে এ ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকা আবশ্যক।
- *247# ডায়াল
- “Pay Bill” অপশন
- “Electricity” বেছে নিন
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম বিকাশ অ্যাপ ব্যবহার করে
অনেকেই বিকাশ অ্যাপ ব্যবহার করেন, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে বিদ্যুৎ বিল দিতে গিয়ে দ্বিধায় পড়েন কোথায় ক্লিক করবেন, কত চার্জ কাটবে, বিল ঠিকভাবে পরিশোধ হয়েছে কিনা কীভাবে বুঝবেন এসব প্রশ্ন মাথায় ঘোরে। আপনি যদি ঝামেলা ছাড়া, নিরাপদভাবে এবং মাত্র কয়েক মিনিটে বিল পরিশোধ করতে চান, তাহলে নিচের ধাপগুলো মনোযোগ দিয়ে দেখুন। এখানেই জানবেন বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের সবচেয়ে সহজ ও নির্ভুল পদ্ধতি।
বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল ফোনে থাকা বিকাশ অ্যাপটি চালু করতে হবে। অ্যাপে প্রবেশ করার পর হোম স্ক্রিনে বিভিন্ন সেবার তালিকা দেখতে পাবেন। সেখান থেকে “Pay Bill” বা “পে বিল” অপশনটি নির্বাচন করতে হবে। এই অপশনে ক্লিক করার মাধ্যমেই আপনি বিদ্যুৎ বিল পরিশোধের পরবর্তী ধাপে যেতে পারবেন।
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে একটি ছবির মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দেখানো হয়েছে। ছবিটি দেখে খুব সহজেই ধাপগুলো অনুসরণ করতে পারবেন।
“পে বিল” অপশনে প্রবেশ করার পর আপনাকে আপনার “বিদ্যুৎ” অপশনে চাপ দিতে হবে তারপর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে। এই ধাপে অ্যাপের ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবেন। আপনার হাতে থাকা বিদ্যুৎ বিলের কাগজে উপরে যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, সেটি ভালোভাবে মিলিয়ে নিতে হবে।
কারণ প্রতিটি এলাকার জন্য আলাদা বিদ্যুৎ বিতরণ সংস্থা কাজ করে, তাই ভুল প্রতিষ্ঠান নির্বাচন করলে বিল পরিশোধে সমস্যা হতে পারে। তাই বিলের কাগজে যেভাবে প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিক সেই নামটি তালিকা থেকে খুঁজে বের করে নির্বাচন করুন।
উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনার বিল নির্দিষ্ট কোনো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পরিশোধ করার নির্দেশ দেওয়া থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে পরবর্তী ধাপে এগিয়ে যান। সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করার পর আপনি বিল নম্বর ও অন্যান্য তথ্য দেওয়ার পরবর্তী পেজে চলে যাবেন।
প্রতিষ্ঠানের নাম নির্বাচন করার পর এবার আপনাকে বিল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এই ধাপে সাধারণত বিলের সময়সীমা (যে মাসের বিল পরিশোধ করছেন) এবং কনজ্যুমার নাম্বার দিতে বলা হয়।
কনজ্যুমার নাম্বারটি আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজেই স্পষ্টভাবে দেখতে পাবেন। সাধারণত এটি বিলের উপরের অংশে বা গ্রাহকের তথ্য অংশে উল্লেখ থাকে। নম্বরটি টাইপ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ একটি সংখ্যাও ভুল হলে বিল যাচাই হবে না বা অন্য কারও বিল চলে আসতে পারে।
সঠিকভাবে কনজ্যুমার নাম্বার লিখে নেওয়ার পর নিচে থাকা “বিল পে করতে এগিয়ে যান” বাটনে ক্লিক করুন। এই বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিল যাচাই ও পরিশোধের চূড়ান্ত ধাপে প্রবেশ করবেন।
প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার বিলের পরিমাণ দেখিয়ে দেবে। অর্থাৎ কত টাকা বিদ্যুৎ বিল এসেছে তা স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পাবেন। একই সঙ্গে নিচের অংশে আপনার বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটিও দেখানো হবে।
এই পর্যায়ে অবশ্যই ভালোভাবে যাচাই করে নিন স্ক্রিনে প্রদর্শিত নামটি আপনার নিজের কিনা। কারণ সঠিক কনজ্যুমার নাম্বার দিলে আপনার নাম ও বিলের তথ্য মিলিয়ে দেখাবে। যদি নাম বা তথ্য ভুল মনে হয়, তাহলে এগোনোর আগে আবার যাচাই করুন।
সব তথ্য সঠিক থাকলে “এগিয়ে যান” বাটনে চাপ দিন। এরপর পরবর্তী ধাপে গিয়ে আপনার বিকাশের গোপন পিন নাম্বার দিতে হবে। নিরাপত্তার জন্য পিন দেওয়ার সময় নিশ্চিত করুন যে আশেপাশে কেউ দেখছে না।
পিন নম্বর সঠিকভাবে দিয়ে কিছুক্ষণ প্রেস করে রাখলেই আপনার বিদ্যুৎ বিল পরিশোধ সম্পন্ন হবে। লেনদেন সফল হলে অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ এসএমএস চলে আসবে। সেই এসএমএস দেখেই বুঝতে পারবেন যে বিল সফলভাবে পরিশোধ হয়েছে।
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দিলে কতটা চার্জ নেয়
বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সাধারণত প্রতি মাসে প্রথম দুইটি বিল ফ্রি, অর্থাৎ কোনো সার্ভিস চার্জ নেয়া হয় না। তবে এরপরের বিলগুলোতে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে, যা বিলারের নিয়ম অনুযায়ী ভিন্ন হয়; সাধারণভাবে এটি বিলের টাকার প্রায় ১% বা সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত হতে পারে। কিছু ক্ষেত্রে টাকার স্ল্যাব অনুযায়ী চার্জ ধার্য করা হয়, যেমন ছোট বিলের জন্য কম এবং বড় বিলের জন্য বেশি। তাই বিকাশ দিয়ে বিল দেয়ার আগে নিশ্চিত হওয়া ভালো যে আপনার বিলারের চার্জ নীতি কী।
উপরের আলোচনা থেকে আপনি সহজেই জানতে পেরেছেন কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। এই প্রক্রিয়ায় আমরা দেখেছি:
- বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের ধাপগুলো কীভাবে অনুসরণ করতে হয়।
- পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিল দেওয়ার নিয়ম।
- এবং বিদ্যুৎ বিল পরিশোধের সময় কোন চার্জ প্রযোজ্য হতে পারে।
বর্তমান ডিজিটাল যুগে, এখন ঘরে বসেই সহজে আপনার বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপ ব্যবহার করে পরিশোধ করা সম্ভব। আশা করি আপনি উপরের ধাপগুলো মনোযোগ সহকারে পড়ে সহজেই বুঝতে পেরেছেন।
যদি কোন অংশে বিভ্রান্তি থাকে বা কোনো সমস্যা হয়, তবে কমেন্টে প্রশ্ন করতে ভুলবেন না। আমরা খুশি হয়ে আপনাকে সাহায্য করব।




জাহি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।
comment url